বঙ্গোপসাগরে ১৬ নৌকায় ডাকাতিকালে বিপুল অস্ত্রসহ ১২ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:২২ পূর্বাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

বঙ্গোপসাগরে ১৬ নৌকায় ডাকাতিকালে বিপুল অস্ত্রসহ ১২ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭



 জাহেদ কায়সার ( চট্টগ্রাম ) 

গভীর সমুদ্রে এবং বাঁশখালীতে ৪৮ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে সাম্প্রতিক কালে বঙ্গোপসাগরে ১৬ টি জেলে নৌকা ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ১২ জন জলদস্যুকে শুক্রবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র, তিন হাজার পিছের অধিক ডাকাতিককৃত ইলিশ মাছ, বিপুল পরিমাণ মাছ ধরার জাল ও ডাকাতের কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। 

       শনিবার ( ১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চান্দগাঁও র‌্যাব-৭ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল এম এ ইউসুফ পি এস সি বিষয়টি নিশ্চিত করেন । 





সংবাদ প্রেরণে 

জাহেদ কায়সার , চট্টগ্রাম ।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: